আসসালামু আলাইকুম প্রিয় চাকুরির প্রত্যশীদের জন্য সুখবর। বাংলাদেশ স্কাউটস ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা BS Job Circular এ আবেদন করতে চান দেরি না করে তারাতারি আবেদন করে ফেলবেন। নিচে বিস্তারিত দিয়েছি কিভাবে আবেদন করবেন।
প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ স্কাউটস
প্রকাশের তারিখঃ ১১ জুন ২০২৬।
বেতন গ্রেড ঃ ১০ থেকে ২০ তম।
পদের সংখ্যা ও জনবলঃ ১২ পদে ১৪ জন।
আবেদন পদ্বতিঃ অফলাইন।
আবেদন পত্রের ওয়েবসাইটঃ www.scouts.gov.bd ।
আবেদনের শেষ তারিখঃ ১৩ জুলাই ২০২৬।
অফিসিয়াল সাকুলারের ছবি
আপনারা যারা সরকারি চাকরির খুঁজেছেন তারা এই সার্কুলার ভালো ভাবে পড়ে আবেদন করবেন। আপনেরা ভালো করে ছবিটি পড়ে আবেদন করবেন।
প্রয়োজনীয় যোগ্যতা
পদের নামঃ উপ-সহকারী
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা পাশ। সংশ্লিষ্ট বিষয়ে চাকুরীর অভিজ্ঞতা সম্পন্ন এবং স্কাউটিং এ মৌলিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
পদের নামঃ ষ্টেনোটাইপিস্ট
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ। সর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ এবং টাইপে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি সম্পন্ন। তবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সেক্রেটারিয়েল সায়েন্স, টিবিসি (বাংলা ও ইংরেজি) কোর্স সম্পন্নকারীকে অগ্রাধিকার দেয়া হবে। বিভাগীয় যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ এবং ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে । ইলেকট্রিক কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নামঃ সহকারী হিসাব
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এ্যাক্সেলে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এ্যাক্সেলে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে ৩০ ও ৫০ শব্দের গতি সম্পন্ন হতে হবে
পদের নামঃ স্টোর কিপার কাম কেয়ার টেকার
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এ্যাক্সেলে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে ।
পদের নামঃ প্লাম্বার
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে এবং ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। প্লাম্বিং কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নামঃ অডিও ভিজুয়্যাল অপারেটর
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। অডিও ভিজ্যুয়াল সরঞ্জাম অপারেটরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেটধারী হতে হবে ।
পদের নামঃ লিফটম্যান
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। লিফট অপারেটরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন এবং ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে ।
পদের নামঃ এমএলএসএ/ নৈশ প্রহরী/ দারোয়ান
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
পদের নামঃ আয়া
পদের সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণি পাশ ।
পদের নামঃ ক্লিনার
পদের সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণি পাশ। ভালো স্বাস্থ্যের অধিকারীসহ পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন এর বিস্তারিত
১। কিভাবে আবেদন করবেনঃ
নির্ধারিত আবেদনপত্র www.scouts.gov.bd এই ওয়েবসাইট এর নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে A4 খামে আগামী ১৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট ভবন, ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০ ঠিকানায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ।
২। বয়সঃ
সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৩। বিভাগয়ীয় প্রার্থীঃ
চাকুরিরত ও বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ সম্পর্কিত প্রমাণপত্রের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।
৪। আবেদন ফিঃ
ক্রমিক ১-৭ এর পদের জন্য ২০০.০০ (দুইশত) টাকা এবং ক্রমিক ৮-১২ এর আবেদনকারীকে ১০০.০০ (একশত) টাকা মূল্যের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার “বাংলাদেশ স্কাউটস” শিরোনামে রূপালী ব্যাংক লিমিটেড, নয়াপল্টন কর্পোরেট শাখা, ঢাকা এর অনুকূলে প্রেরণ করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৫। পরীক্ষাঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/প্রশংসাপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে ।
৬। নাগরিক শর্তঃ
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে ।
৭। একসাথে কয় পদে আবেদন করতে পারবেন
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না । এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না
৮। কর্তৃপক্ষের ক্ষমতাঃ
এ বিজ্ঞপ্তির আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।

